1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় মোরেলগঞ্জে নিহত ১ আহত ২

Reporter Name
  • শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৪৯ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি,বিশেষ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরহী ৮ম শ্রেণির এক ছাত্র নিহত ও অপর দুজন আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিয়াখালী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন সাজ্জাল(১৪) গুলিয়াখালী গ্রামের দিনমজুর খলিল সাজ্জালের ছেলে। সে স্থানীয় আর.এম মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

অপর আহত মোটরসাইকেল চালক রিয়াদুল চাপরাশি(২৫) ও তার ভাই সেরাজুল চাপরাশিকে(২৭) মোরেলগঞ্জ আরএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ঘটনার সময় ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের ওষুধ বহনকারী ঢাকা মোট্রো-ম-১১-২৯৯২ নং পিক-আপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মোটর সাইকেলের। এতে মোটরসাইকেলে থাকা ৩ জনই রাস্তার বাইরে ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় ইয়াসিনকে খুলনায় নেওয়ার পথে সে মারা যায়।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD