শেফালী আক্তার রাখি,বিশেষ প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ(সা:)কে জড়িয়ে আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদে ও মন্তব্যকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমাবাদ উপজেলার সকল মসজিদ থেকে একযোগে বিক্ষোভ মিছিল বের করেন মুসল্লীরা।
পরে কাপুড়িয়া পট্টিতে অনুষ্ঠিত সমাবেশ বক্তৃকা করেন উপজেলা ঈমাম সমিতির সভাপতি মাওলানা মতিউর রহমান, যুবলীগ যুগ্ম আহবায়ক অ্যাড. তাজিনুুর রহমান পলাশ। বক্তারা মহনবীকে(স.) জড়িয়ে আপত্তিকর মন্তব্যকারী ভারতের বিজেপি নেত্রী নুপুর শর্মা ও তার সহকর্মী নবীন জিন্দালকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানান।
উপজেলার জিউধরা, বহরবুনিয়া, নিশানবাড়িয়া, খাউলিয়া, হোগলাবুনিয়াসহ বিভিন্ন ইউনিয়নে একই ধরণের বিক্ষাভ কর্মসূচী পালন করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply