1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

রাসুল (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে তাহিরপুরে বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৫১ বার পড়া হয়েছে

শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ- ভারতের বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক রাসুল (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে তাহিরপুরে মুসলিম জনতার বিক্ষোভ সমাবেশ।

শুক্রবার (১০জুন) বাদ জুমা তাহিরপুর পশ্চিম বাজার জামে মসজিদের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে তাহিরপুর আলোকিত সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি হোসাইন শরীফ বিপ্লবের সঞ্চালনায় পাঁচ শতাধিক মুসলমান অংশগ্রহণ করেন।

সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার প্রিয় সহ-ধর্মিনী আয়শা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। আর ওই একই ইস্যুতে দলটির দিল্লি ইউনিটের প্রধান নবীন কুমার জিন্দাল টুইট করার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

সমাবেশে অংশগ্রহনকারীরা বলেন, সারা বিশ্বের মুসলমানদের নয়নের মনি মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার প্রিয় সহ-ধর্মিনী আয়শা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এই দুই নেতার কটূক্তি করা ও মুসলিমদের অবমাননা করে কথা বলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে বিশ্বের সকল মুসলমান এক হয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশ্ব মুসলিম এক হয়ে সকল অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

বক্তারা আরোও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার প্রিয় সহ-ধর্মিনী আয়শা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা যে মন্তব্য করেছেন তা ন্যক্কারজনক। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ভারত সরকারের এ কর্মকাণ্ডে নিন্দা জানাতে হবে এবং ভারত রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD