1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

কুমিল্লার হোমনায় দৃষ্টিনন্দন দ্বিতল মসজিদ উদ্বোধন

Reporter Name
  • শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৪৯ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলা প্রতিনিধি : কুমিল্লার হোমনা উপজেলার খোদেদাউদপুর সরকার বাড়িতে ৪৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন দ্বিতল মসজিদ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার জুম্মা নামাজের মধ্য দিয়ে দৃষ্টিনন্দন এ মসজিদটি উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান অতিথি খোদেদাউদপুর গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগের ডিআইজি মাহবুব আলম, গণপূর্ত মন্ত্রনালয়ের উপসচিব এসএম নজরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাড. নজরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, ঢাকা সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের সাবেক কমিশনার এনামুল হক কাইয়ুম, সাবেক চেয়ারম্যান শহীদ উল্লাহ ও চেয়ারম্যান শাহজাহান মোল্লা, মসজিদ কমমিটির সভাপতি তাজুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত মন্ত্রনালয়ের উপসচিব মো. আসাদুজ্জামান আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. সুফিউল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার রুমন দে, হোমনা-মেঘনা সার্কেলের সহকারী পুলিশ সুপার স্পিনা রানী প্রামাণিক, হোমনা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম,রাজনৈতিক নেতৃবৃন্দ, চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ। জানা গেছে মসজিদটি দৃষ্টিনন্দন করে তুলতে সার্বিক কাজের তত্ত্বাবধানে ছিলেন ডিআইজি মাহবুব আলমের ভগ্নিপতি সাংবাদিক মোরশিদ আলম।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD