শেফালী আক্তার রাখি, বিশেষ প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নে গাছ ছিটকে গাছের আঘাতে এক দিন মজুরের মৃত্যু হয়েছে।
জানাগেছে, পশ্চিম গুলিশাখালী গ্রমের ধলু গাজীর বাড়িতে বুধবার সকালে মো. আবু গাজী (৫৫), বেল্লাল হাওলাদার (৩৯), মো. দুলাল হাওলাদার (৫০) ও নাসির হাওলাদার (৫২) দিন মজুরের কাজ করতে যান। বেলা ১১ টার দিকে তারা ধলু গাজীর একটি নারিকেল গাছ কেটে রাস্তায় নিয়ে আসেন। গাছটি রাস্তার পাশে ফেলামাত্র গাছটি ছিটকে মো. আবু গাজীর মুখমন্ডলে আঘাত লাগে। এতে আবু গাজীর মুখমন্ডল থেতলে যায় এবং ঘটনাস্থলে তিনি মারা যান। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল পাঠিয়েছে। থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply