শওকত হাসান,তাহিরপুর প্রতিনিধিঃ-তাহিরপুরে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য ৩য় পর্যায়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬জুন) দিন ব্যাপী উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ প্রকল্পের মনিটরিং অফিসার মো. কুতুব উদ্দিন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ-দৌলার সভাপতিত্বে অন্যদের মাধ্যে বক্তব্য রাখেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল হাসান প্রমূখ।
প্রশিক্ষণে উপজেলার সাতটি ইউনিয়নের ৬০জন কৃষক অংশ গ্রহণ করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply