1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

আদমদীঘিতে ধান মজুদ রাখার দায়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা !!

Reporter Name
  • রবিবার, ৫ জুন, ২০২২
  • ৪৫ বার পড়া হয়েছে

মিরু হাসান বাপ্পী বগুড়া জেলা প্রতিনিধি : সরকারের সাথে চুক্তি ব্যাতিত অবৈধভাবে গুদামে ধান মজুদ ও সরকার কর্তৃক নির্ধারিত অতিরিক্ত মজুদ রাখার দায়ে বগুড়ার আদমদীঘিতে মেসার্স সরদার ফ্লাওয়ার এ- অটো রাইচ মিল ও মের্সাস বসাক চাউল কল মালিকের ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার বেলা ১১টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায় এ ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মিল মালিকরা বোরো মৌসুম চলাকালেও ধান ও চালের অতিরিক্ত মজুদ রেখে বাজারে দামের উর্দ্ধগতি সহ সরকারের সাথে চুক্তি না করে গুদামে অতিরিক্তধান মজুদ রাখার দায়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় উপজেলার সান্তাহারে মের্সাস সরদার ফ্লাওয়ার এ- অটো রাইচ মিল মালিক আখতারুজ্জামানের ৭০ হাজার টাকা ও তিলোকপুর রোডের ছাতিয়ানগ্রামে মের্সাস বসাক চাউল কল মালিক রনজিৎ কুমার বসাকের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD