1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

তাহিরপুরে গ্রীন ক্লাবের পরিবেশ দিবস পালন

Reporter Name
  • রবিবার, ৫ জুন, ২০২২
  • ৫১ বার পড়া হয়েছে

শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ-

সুনামগঞ্জের তাহিরপুরে গ্রীন ক্লাব সমুহের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫জুন) দুপুরে উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির।

পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে ও তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ গ্রীন ক্লাব সদস্য মুক্তা রানী সরকার এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান মো. জুনাব আলী, তাহিরপুর থানার উপ-পরিদর্শক গোলাম হক্কানী, এনজিও সংস্থা সিএনআরএস এর উপজেলা সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ, সদর ইউপি সদস্য তুজাম্মিল হক নাছরুম, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, শওকত হাসান, উপজেলা কৃষক লীগ নেতা রাসেল আহমেদ, বাবুল তালুকদার, হুমায়ূন কবির প্রমুখ।

সভায় বক্তারা বলেন, হাওরে প্লাস্টিক বর্জ্য ফেলে, প্লাস্টিকের চাঁই দিয়ে মাছ ধরে, বৃক্ষ নিধন করে পরিবেশের ক্ষতি করা হচ্ছে। পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে।

সভাপতির বক্তব্যে কাসমির রেজা বলেন, হাওর প্রাকৃতিক সম্পদের ভান্ডার কিন্তু হাওরের পরিবেশ রক্ষা না পেলে হাওরের এসব সম্পদ ধ্বংস হয়ে যাবে। হাওর কে রক্ষা করতে হলে হাওরের প্রকৃতি ও পরিবেশ রক্ষা করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির বলেন, হাওরের পরিবেশ রক্ষায় সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে। পরিবেশ ধ্বংস কারীদের আইনের আওতায় আনা হচ্ছে। পরিবেশ ধ্বংস করে কেউ রেহাই পাবে না।

আলোচনা সভা শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়। পরে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD