1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

তাহিরপুরে সবকটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ, ১লক্ষ ২০হাজার জারিমানা

Reporter Name
  • শনিবার, ৪ জুন, ২০২২
  • ৪৯ বার পড়া হয়েছে

শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ-
সুনামগঞ্জের তাহিরপুরে সবকটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অনুমোদনহীন ও মানহীন ৪টি ডায়াগনস্টিক সেন্টারে ১লক্ষ ২০হাজার টাকা জরিমানা ও অনুমোদন পাওয়ার পূর্ব পর্যন্ত সবকটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও দুটি ফার্মাসিতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় প্রত্যেক কে ৫ হাজার করে মোট ১০ হাজার জরিমানা করা হয়েছে।

শনিবার (৪জুন) দুপুর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার তাহিরপুর সদর, বাদাঘাট বাজার ও লাউড়েরগড় বাজারে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির।

জরিমানাকৃত ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থাকা ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারে ১০হাজার ও মেডিপ্লাস ডায়াগনস্টিক সেন্টারে ১০হাজার, উপজেলার বাদাঘাট বাজারে অবস্থিত পপোলার ডায়াগনস্টিক সেন্টারে ৫০হাজার ও লাইফ কেয়ার মেডিকেল সার্ভিসেস সেন্টারে ৫০হাজার টাজা জরিমানা করা হয়। এছাড়াও উপজেলার লাউড়েরগড় বাজারে অবস্থিত শাহ আরেফিন ফার্মেসি ও ঝুমা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় প্রত্যেক কে ৫হাজার করে জরিমানা করা হয়।
তবে উপজেলার লাউড়েরগড় বাজারে অবস্থিত জনসেবা ডায়াগনস্টিক সেন্টারে বন্ধ থাকায় ও মালিক খুজে না পাওয়ায় অনিদৃষ্ট সময়ের জন্য বন্ধ রাখার নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির। এছাড়াও বাদাঘাট বাজারে অবস্থিত কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম না থাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি।

মোবাইল কোর্ট পরিচালনাকালে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মির্জা রিয়াদ হাসান, আবাসিক মেডিকাল অফিসার ডা. শরিফুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. ফয়েজ আহমদ হাসান সহ স্থানীয় সাংবাদিক ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

মোবাইল কোর্ট পরিচালনা শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির সাংবাদিকদের বলেন, উপজেলার সবকটি ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৪টিকে মোবাইল কোর্টে ১লক্ষ ২০হাজার টাকা জড়িমানা ও বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও লাউড়েরগড় বাজারের জনসেবা ডায়াগনস্টিক সেন্টার তালাবদ্ধ থাকায় ও মালিক খুজে না পাওয়ায় অনিদৃষ্ট সময়ের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। বাদাঘাট বাজারের কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারে কার্যক্রম না থাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি। তিনি আরোও বলেন, উপজেলার লাউড়েরগড় বাজারে অবস্থিত শাহ আরফিন ফার্মেসি ও ঝুমা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় প্রত্যেক কে ৫হাজার করে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD