কামরুল হাসান কাজল : হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের এক ঝটিকা অভিযানে খেলার উপকরণসহ ১০ জুয়ারী ও হবিগঞ্জ কোর্টের ওয়ারেন্ট তালিকাভুক্ত আরো ৪ আসামীকে থানা পুলিশ গ্রেফতার করেছে। জানা যায় যে,গত ৩ জুন রোজ শুক্রবার দিবাগত রাতে ওসি ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন এর দিক নির্দেশনায় অত্র থানায় কর্মরত এস,আই ওমর ফারুক, এস,আই সন্তোষ চৌধুরী সংগীয় ফোর্সের সহায়তায় অত্র থানাধীন কামালখানি সাকিনে অভিযানে ১। ফুল মিয়া (৩৫) পিতা- ময়না মিয়া, সাং- নন্দীপাড়া, ২। রিপন হোসেন (৩৩) পিতা- আলতাব হোসেন, ৩। মনিরুজ্জামান @ মনু মিয়া (৩৪) পিতা- নান্নু মিয়া, উভয়সাং- আমিরখানী, ৪। মোঃ রাসেল মিয়া (৩০) পিতা- আখনু মিয়া, সাং- পাঠানটুলা, ৫। মহিবুর রহমান (৪০) পিতা- আইয়ুব উল্লা, সাং- কামালখানী, ৬। সাজ্জাদ মিয়া (২৪) পিতা- মধু মিয়া, সাং- আমিরখানী, ৭। মোঃ ভুট্টু মিয়া (২৫) পিতা- কালাই উল্লা, সাং- কামালখানী, ৮। মোহাম্মদ মিয়া (৩০) পিতা- ইমান মিয়া, সাং- আমি রখানী, ৯। মাহফুজ লস্কর (২৭) পিতা- শামছু লস্কর, সাং- আদমখানী, ১০। মোঃ সেবুল মিয়া (৪০) পিতা- ইয়াকুত মিয়া, সাং- আমিরখানী, উপজেলা বানিয়াচং,কে আটক ও জুয়া খেলার নগদ অর্থ ও তাস জব্দ করা হয়েছে। এছাড়াও গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী ১১। মোঃ লোকমান হোসেন, পিতা-বুলবুল মিয়া, সাং-তাজপুর(পূর্বহাটি), ১২। মোঃ রাব্বি মিয়া, পিতা-মৃত মনির মিয়া, সাং-নোয়াগাঁও এবং নিয়মিত মামলার আসামী ১৩। মোহাম্মদ মিয়া প্রকাশ মোহাম্মদ আলী(৩০), পিতা-মৃত ঈমান মিয়া, সাং-আমিরখানী, ১৪। আছকির মিয়া(২৩), পিতা-আমির হোসেন, সাং-জামালপুর কে গ্রেফতারকরা হয়েছে। পুলিশ আটককৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply