ভোলা প্রতিনিধি।।ভোলায় ব্যাবসায়িকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়েছেন সন্ত্রাসীরা।আজ শনিবার সকাল ৯টার দিকে ভেদুরিয়ার সমিতির হাটে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভেদুরিয়ার একলা মাস্তানের ছেলে কালামসহ কয়েকজন সন্ত্রাসী ভেদুরিয়া সমিতির হাট বাজারের ফার্ণিচার ব্যাবসায়ী মোঃ ইব্রাহিমের মাথায় লোহার হাতুড়ি দিয়ে বেধরক পিটাতে থাকে। তাকে উদ্ধারে এসময় বাজারের অন্যবাবসায়িরা এগিয়ে আসলে রক্তাক্ত যখম অবস্থায় ইব্রাহিমকে রাস্তায় ফেলে সন্ত্রাসিরা চলে যায়। স্থানীয় ব্যাবসায়ীরা রক্তাক্ত ইব্রাহিমকে হাসপাতালে নিয়ে আসে। ইব্রাহিম ভোলা সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের ৫০ নং বেডে চিকিৎসাধিন রয়েছেন। বাজারের ব্যাবসায়ীরা বলেন, বাজারের ফার্নিচার ব্যাবসায়ী ইব্রাহিমের সাথে টাকা পয়সার লেনদেন নিয়ে এলাকার একলা মাস্তানের ছেলে আবুল কালাম এমন ঘটনা ঘটিয়েছেন। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে..
Designed by: Sylhet Host BD
Leave a Reply