মৌলভীবাজার প্রতিনিধিঃ ৩ জুন (শুক্রবার) মৌলভীবাজার শহরে ওয়াব্দা পয়েন্ট গেইট সংলগ্ন শ্রীমঙ্গল রোডে যাত্রা শুরু করলো ইয়ামাহার ডিলার পয়েন্ট “আলিয়ানা মটরস” ।
মৌলভীবাজার গ্রাহকরা ইয়ামাহা মোটরসাইকেলের বিক্রয় ও বিক্রয় পরবর্তী সার্ভিস নিতে পারবে এই শো-রুম থেকে। এর মাধ্যমে এসিআই মটরস্ ও ইয়ামাহা গ্রাহক সেবায় আরো আকধাপ এগিয়ে গেলো।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব ফজলুর রহমান মেয়র, মৌলভীবাজার পৌরসভা। তিনি “ইয়ামাহার” নতুন এই শো-রুমের উদ্বোধন করেন।
এ সময় আলিয়ানা মটরস্ এর স্বত্তাধিকারী মাসনুন ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, এসিআই মটরস্ এর ঊর্ধ্বতন কর্মকর্তা, নাজিম উদ্দীন, ইব্রাহিম আহাদ, গালিব হাসান, এ.কে সোহাগসহ প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, এসিআই মটরস্ লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা মটরসাইকেল এবং এর খুচরা যন্ত্রাংশের একমাত্র পরিবেশক। এসিআই মটরস্ স্বনামধন্য কোম্পানি এসিআই’র একটি সহায়ক প্রতিষ্ঠান। বর্তমানে সারাদেশে এর ১০০টিরও বেশি ডিলার পয়েন্ট এবং ২টি এসিআই ফ্ল্যাগশিপ সেন্টার রয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply