মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধিঃ
আদমদীঘি সান্তাহারের বেশ কিছু আবাসিক বোর্ডিয়ের ফের জুয়া ও নারী ব্যবসা জমজমাট ভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে সান্তাহার নামক আবাসিক হোটেলের একটি কক্ষে জুয়া খেলার সময় সরঞ্জামসহ ছয়জন জুয়াড়িকে আটক করে প্রত্যেককে ৭দিনের করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার মাহবুবা হক।
দন্ডপ্রাপ্তরা হলো, সান্তাহার চা-বাগান এলাকার আজাদ ও হানিফ সাহেবপাড়ার কালাম আহমেদ, স্টেশন কলোনীর মজনু প্রামানিক ও নাইম হোসেন এবং নওগাঁ সদর ঢাকা বাসস্ট্যান্ড এলাকার প্রেম শেখ।
স্থানীয়রা জানান, আদমদীঘির সান্তাহার পৌর এলাকায় অবস্থিত অধিকাংশ আবাসিক বোর্ডিয়ের মিনি ক্যাসিনোর মাধ্যমে জুয়া খেলা ও নারী ব্যবসা চলে আসছিল। পুলিশ তৎপরতার কারণে কিছুদিন বন্ধ থাকার পর আবারো শুরু করা হয়েছে এসব কারবার।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহবুবা হকের নেতৃত্ব সান্তাহার ফাঁড়ি পুলিশ সান্তাহার নামের একটি বোর্ডিংয়ে অভিযান চালিয়ে ৪নং কক্ষে মিনি ক্যসিনো বানিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় সরঞ্জামসহ উক্ত ৬জন জুয়াড়িকে আটক করার পর তাদের প্রত্যেককে ৭ দিনের করে বিনাশ্রম করাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট। হঠাৎ আজাদের স্ত্রী এসে সকলে সাসনে এবং আই রকিবুলকে বলে তো চাকরি আমি খেয়ে ফেলবো সেই সময় নির্বাহি ম্যাজিষ্ট্রেট তাকে ও গ্রেফতার কারে ভ্রমণের আদেশ দান আসে সকালের আনুরোধে ছেড়ে দান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply