মৌলভীবাজার প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২২ এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২২ এর মৌলভীবাজার জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
২ জুন (বৃহস্পতিবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) এর জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজারের জেলা প্রশাসক, মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, মেজবাহ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রশাসক, মৌলভীবাজার জেলা পরিষদ, আলহাজ্ব মিছবাহুর রহমান, পুলিশ সুপার, মৌলভীবাজার, মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মেয়র, মৌলভীবাজার পৌরসভা, উপজেলা নিবার্হী অফিসার, কুলাউড়া, উপজেলা নিবার্হী অফিসার, মৌলভীবাজার সদরসহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, দু’দলই ভালো খেলা উপহার দিয়েছে। টাইব্রেকারে কুলাউড়া উপজেলা বালক ও কুলাউড়া উপজেলা বালিকা দল মৌলভীবাজারকে পরাজিত করে।
মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের পেইচবুকে পোষ্টে লেখেন, কুলাউড়া উপজেলা বালক ও কুলাউড়া উপজেলা বালিকা দল জেলা পর্যায়ে বিজয়ী হয়ে বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply