মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস উল্টে ১৫ দিন বয়সী এক মেয়ে নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সাবগ্রাম আকাশতারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিশুটির নাম মারদিয়া। সে ঢাকার মোহাম্মদপুর এলাকার মিন্টুর মেয়ে। বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মাইক্রোবাসে করে পরিবারসহ ঢাকা থেকে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন মিন্টু। পথে লালমনিরহাট থেকে সান্তাহারগামী লোকাল ট্রেন ক্রসিংয়ের জন্য রেললাইনের পাশে মাইক্রোবাসটি থামে।
কিন্তু মাইক্রোবাসটি রেললাইনের পাশ ঘেঁষে এমনভাবে দাঁড় করোনা ছিল যে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে রাস্তার পাশে থাকা গাছে আটকে যায়।
পরে স্থানীয়রা এসে মাইক্রোবাসে থাকা সবাইকে উদ্ধার করেন। এতে ঘটনাস্থলে নবজাতক মারদিয়ার মৃত্যু হয়। বাবা মিন্টু গুরুতর আহত হন।
এসআই আমিনুল ইসলাম জানান, ঘটনার পর থেকে মাইক্রোবাস চালক পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।
Designed by: Sylhet Host BD
Leave a Reply