1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

ফ্রান্সকে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান ইরানের

Reporter Name
  • সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৯৫ বার পড়া হয়েছে

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের কারণে মুসলিম বিশ্বের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে ইরানের জাতীয় সংসদ।

সংসদ বলেছে, বিশ্ব ইহুদিবাদী চক্রের সদূরপ্রসারি পরিকল্পনার আওতায় একের পর এক বিশ্বনবী (সা.)-এর অবমাননা করে যাচ্ছে পশ্চিমা দেশগুলো।

এক বিবৃতিতে এ আহ্বান জানান ইরানের সংসদ সদস্যরা।

বিবৃতিতে তারা বলেছেন, মুসলিম বিশ্ব আরেকবার মানুষরূপী শয়তানদের নোংরা ও কুরুচিপূর্ণ চিন্তাধারার বহিঃপ্রকাশ দেখতে পেয়েছে। পশ্চিমা দেশগুলো কথিত মত প্রকাশের স্বাধীনতার নামে তাদের শয়তানি মতাদর্শের দুর্গন্ধ বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে।

এতে আরও বলা হয়, শুধু মুসলমানরা নয় বরং সকল ঐশী ধর্মের প্রকৃত অনুসারীরা বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)-এর অবমাননার নিন্দা জানিয়েছে। এ অবস্থায় যদি এখনই এই অবমাননাকে রুখে দেয়া না হয় তাহলে এরপর এসব নিকৃষ্ট লোক হযরত ঈসা মাসিহ (আ.) ও হযরত মূসা কালিমুল্লাহর (আ.) অবমাননা করতেও পিছপা হবে না।

বিবৃতিতে ইসলাম অবমাননার এই শয়তানি ও নিকৃষ্ট কাজকে ‘লজ্জাজনক’ আখ্যায়িত করে ফ্রান্সের প্রেসিডেন্টকে উদ্দেশ করে ইরানের সংসদ সদস্যরা বলেছেন, ফরাসি সরকারকে এই জঘন্য কাজ করার জন্য দুঃখ প্রকাশ করে এই ন্যাক্কারজনক কাজ করার জন্য গোটা মুসলিম উম্মাহর কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

এদিকে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির প্রধান আব্দুলআলী আলী আসকারি ফ্রান্সে মত প্রকাশের স্বাধীনতার নামে বিশ্বনবী (সা.)-এর অবমাননার তীব্র নিন্দা জানিয়েছেন।

সূত্র : পার্সটুডে

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD