প্রত্যেক্ষদর্শী স্থানীয় সূত্র থেকে জানা যায়, যাত্রীবাহী দুটি সিএনজি অটোরিকশা ধামাইরহাট ও মরিয়মনগর চৌমুহনীর উদ্দেশ্যে যাত্রী নিয়ে গন্তব্যে যাত্রা করে। মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ের বিশ গজ দক্ষিণে হিন্দু পাড়ার রাস্তার মাথায় ঠেকে দু সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন চালক মাথা ও শরীরে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা যাত্রীসহ আহতদের উদ্বার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। এতে দুজন চালকের আঘাত গুরুতর হওয়াতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ্যাম্বুলেন্সের মাধ্যমে দ্রুত স্থানান্তর করেন। বাকি দুজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেন।
আহতরা হলেন – চালক আবদুল কুদ্দুস (৫০), চালক আবদুল কাদের (৪০), যাত্রী শফিউল আলম (৪৮) ও আশরাফুল হাসান (৪৫)।
আহতদের পরিচয় সম্পর্কে উপজেলা মেডিকেল অফিসার জানান, আবদুল কুদ্দুস ইছামতী গ্রামের ৯নং ওয়ার্ডের নুরুল হুদার ছেলে ও আবদুল কাদের ১৫ নং লালানগর ডালাইরকুল ইসলামিয়া পাড়ার আমির হামযার ছেলে। তাদের অবস্থা সংকটাপন্ন বলে উভয়কে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি দুজন যাত্রী শফিউল আলম স্থানীয় বোয়ালখালীর নোয়াব মিয়ার ছেলে ও আশরাফুল হাসান সরফভাটা ইউনিয়নের সিকদার পাড়ার হাজি হাফেজের ছেলে। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়।
Leave a Reply