শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ- তাহিরপুরে জাতীয় ভিটামিন এ’প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (৩১মে) বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মিলনায়তনে অনুষ্টিত দু’টি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসানের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন, ঢাকা আহসানিয়া মিশনের মাঠ সহায়ক আছমা আক্তার, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, শওকত হাসান, আবির হাসান প্রমূখ।
সভায় বক্তারা আগামী ১২ জুন হতে ১৫ জুন পর্যন্ত ভিটামিন এ’প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে উপজেলা ব্যাপী ব্যপক প্রচারনার সুপারিশ করেন। অপরদিকে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভায় শিশুদের পুষ্টির বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিতভাবে পরামর্শ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply