সাজ্জাদ বিন লাল, বিশেষ প্রতিনিধি (বানিয়াচং)
বানিয়াচং কাগাপাশা ডায়াগনষ্টিক সেন্টার ও ফার্মেসীতে পশুপাখি ও মানুষের ঔষধ বিক্রয় করায় ৫০ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মানুষ ও পশুপাখির ঔষধ এক সাথে রেখে বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা, ডায়াগনষ্টিক সেন্টারের বৈধ কাগজপত্র না দেখাতে পারায় ওই ডায়গনষ্টিক সেন্টার কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩০ মে) দুপুর ১টায় বিভিন্ন অনিয়ম ও আইন ভঙ্গ করায় বানিয়াচং উপজেলার ৬নং ইউনিয়নের কাগাপাশা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে কাগাপাশা ডায়গনষ্টিক সেন্টার বন্ধ করার নির্দেশ প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি। ২৯ ও ৩০ মে এ ধরনের অভিযানে বানিয়াচংয়ে মোট ৪ টি ডায়গনষ্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।
এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ইফ্ফাত আরা জামান উর্মি বলেন, এ ধরনের অভিযান একটি চলমান প্রক্রিয়া। এব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবেনা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply