1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

আদমদীঘিতে এম্পুলসহ ২জন গ্রেপ্তার

Reporter Name
  • শনিবার, ২৮ মে, ২০২২
  • ৭৭ বার পড়া হয়েছে

মিরু হাসান বাপ্পী বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ৩৬ পিস এম্পুলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকালে এ ঘটনায় মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি সদর ইউনিয়নের তালশন গ্রামের মৃত শিবনাথ দাসের ছেলে ধীরেন দাস ও মৃত আব্বাস আলীর ছেলে জুয়েল হোসেন।

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় আদমদীঘি বাস স্ট্যান্ড এলাকায় মাদক কেনা-বেচার উদ্দেশ্যে দুই কারবারি ধীরেন ও জুয়েল ঘোরাফেরা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থেকে ৩৬ পিস নেশা জাতীয় এম্পুল ও ইনজেকশন উদ্ধার করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD