1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

সিলেটের বাহুবল উপজেলা জমিয়তের খাদ্য সামগ্রী বিতরণ

Reporter Name
  • বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

 

সিলেটে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত। সিলেটের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে গোয়াইনঘাট উপজেলা অন্যতম। সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সমাজের বিত্তবানরা ত্রাণ সামগ্রী নিয়ে সহায়তার হাত বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়াইনঘাটের হাদারপারে- হবিগঞ্জের বাহুবল উপজেলা জমিয়ত ও তার অঙ্গ সংগঠন যুব ও ছাত্র জমিয়তের পক্ষ থেকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

(২৬ মে ২০২২) বৃহস্পতিবার) হাদারপার মাদ্রাসা মিলনায়তনে জমিয়তের খাদ্য সামগ্রী বিতরণে গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ বলেন, মানবিক ও সামাজিক কাজে দলমত নির্বিশেষে এগিয়ে আসা দরকার। বিশেষত বন্যার এই প্রাকৃতিক দূর্যোগে অন্যান্য সংগঠনের পাশাপাশি জমিয়ত জোড়ালোভাবে যে অগ্রণী ভূমিকা পালন করেছে, তা প্রশংসার দাবিদার। স্থানীয় ও জেলা পরবর্তী কেন্দ্র এবং সূদুর হবিগঞ্জের বাহুবল উপজেলা জমিয়তও আমাদের পাশে দাঁড়িয়ে মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করেছে।

উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আসাদ আহমদ জাফরি, সাংগঠনিক সম্পাদক নুরুল হক জামিল, বাহুবল যুব জমিয়তের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান, বাহুবল উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা আশিকুর রহমান, সহ-সভাপতি হাফেজ মাও. বজলুর রহমান, রুস্তমপুর ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা আশরাফ আলী, সাধারণ সম্পাদক মাওলানা আলামিন জুনায়েদ, সিলেট জেলা ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক আবু তালহা তোফায়েল, গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের যুগ্ম সম্পাদক হাফিজ সুহাইল, জেলা ছাত্র জমিয়তের সদস্য হাফিজ আব্দুল্লাহ মাহফুজ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD