শাল্লা(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
শাল্লায় নিয়ম বহির্ভূত ভাবে অবৈধ প্রেসক্লাব গঠন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছে ভোটের মাধ্যমে নির্বাচিত শাল্লা উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ। বৃহস্পতিবার বেলা ১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ক্লাবের সকল সদস্যের স্বাক্ষরে লিখিত ভাবে এই অভিযোগ দেয়া হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৬ মার্চ উপজেলায় কর্মরত সকল সংবাদকর্মীদের নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে তিনজন প্রার্থী জয়ী হয়েছেন। তারা হলেন, সভাপতি পদে পি. সি দাস, সাধারণ সম্পাদক পদে বিপ্লব রায় ও কোষাধ্যক্ষ পদে আমির হোসেন। তবে পিসি দাস ও প্রতিদ্বন্দ্বী বকুল আহমদ তালুকদারের সমান ভোট হওয়ায় লটারির মাধ্যমে পিসি দাস নির্বাচিত হয়। এই ফলাফল মেনে নিয়ে সকল প্রার্থীরা স্বাক্ষর করেন নির্বাচন কমিশনারের কাছে।
পরে নির্বাচিত প্রার্থীরা সকল সদস্যদের নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন। এই কমিটি গঠন করার কয়েকদিন পরেই জয়ন্ত সেন, দিলোয়ার হোসেন, বাদল দাস ও হাবিবুর রহমান মিলে শাল্লা উপজেলা প্রেসক্লাবের নামে আরেকটি ক্লাব গঠন করেন। যা নীতিমালার বহির্ভূত।
শাল্লা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব রায় বলেন, গঠনতন্ত্র অনুযায়ী শাল্লা উপজেলা প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে লিখিত আবেদন দিয়ে অব্যাহতি নেয়ার পর তারা অন্য সংগঠনে জড়িত হতে হবে। কিন্তু তারা তা না করে কয়েকজন হলুদ সাংবাদিকদের নিয়ে একটি প্রেসক্লাব গঠন করে করে প্রকৃত সাংবাদিকদের মাঝে একটি বিভ্রান্তি ছড়াচ্ছে। যা আইনি ভাবে অপরাধের সামিল। তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে এবং শাল্লায় সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা বন্ধ করতে আমরা কঠোর পদক্ষেপ নেব।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব জানান, আমাদের জানামতে শাল্লায় একটি প্রেসক্লাব। এবং সকলের সম্মতিক্রমে ভোটের মাধ্যমে নির্বাচন হয়েছে। এখন যদি আরেকটি ক্লাব গঠন করা হয় এটা হবে নিয়ম বহির্ভূত। তবে আমি জেলা কমিটির মিটিং শেষ করে শাল্লায় এসে অভিযোগটি দেখে একটা ব্যবস্থা গ্রহন করা হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply