1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

ধুনট বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name
  • বুধবার, ২৫ মে, ২০২২
  • ৫১ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন ধুনট(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ ১৭ বালক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৫ মে বিকেলে ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।খেলায় এলাঙ্গী ইউনিয়ন ফুটবল একাদশ ধুনট পৌরসভা ফুটবল একাদশ মুখোমুখি হন।

নির্ধারিত সময়ে গোল না হওয়ায় টাইব্রেকারে খেলা মিমাংসা করতে হয়। টাইব্রেকারে এলাঙ্গী ইউনিয়ন ফুটবল একাদশ (৪-১) গোলে ধুনট পৌরসভাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার মর্যাদা অর্জন করে।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত। এ-সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহ বুলু, উপজেলা ভাইস-চেয়ারম্যান্যান মহসীন আলম, পৌর মেয়র এ জি এম বাদশাহ্, অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবহান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ এলাঙ্গী ইউ পি চেয়ারম্যান তোজাম্মেল হক প্রমুখ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD