শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ-
তাহিরপুরে জনশুমারী ও গৃহগণনা ২০২২ উপলক্ষে উপজেলা স্থায়ী শুমারী কমিটির সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার (২৫মে) সকাল ১১টায় উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স হল রুমে ‘জনশুমারীতে তথ্যদিন পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’ এ প্রতিপাদ্য নিয়ে আগামী ১৫জুন থেকে ২১ জুন পর্যন্ত দেশব্যপী প্রথম ডিজিটাল শুমারী বাস্তবায়নের লক্ষে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী ইকবাল কবীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, বাদাঘাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, বালিজুরি ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন, উত্তর বড়দল ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. জাকির হোসেন প্রমূখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply