শাল্লা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের শাল্লায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ ১৭ এর ফাইনাল ম্যাচ অনুষ্টিত হয়েছে। উক্ত প্রতিযোগিতায় উপজেলার ৪টি ইউনিয়নই অংশ গ্রহণ করে। প্রতিযোগিতাটি গত ২৩মে শুরু হয়ে ২৪মে মঙ্গলবার শেষ হয়।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় স্থানীয় শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ১নং আটগাঁও ইউপি একাদশ ও ৩নং বাহাড়া ইউপি একাদশের মধ্যে চূড়ান্ত পর্বের খেলা শুরু হয়। উক্ত খেলায় বাহাড়া ইউপি একাদশ আটগাঁও ইউপি একাদশের কাছে ৩-১ গোলে হারলেও বাহাড়ার বালিকা দল ৩-০ গোলে ২নং হবিবপুর ইউনিয়নের বিরুদ্ধে জয়লাভ করে।
উল্লেখ্য, আগামি ২৬মে উপজেলার বিজয়ী দল দুটি সুনামগঞ্জ জেলা পর্যায়ে অংশ গ্রহন করবে।
জাতীয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শাল্লা উপজেলা প্রশাসন প্রতিযোগিতার আয়োজন করে।
খেলা শেষে অনুষ্টানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব বিজয়ী ও রানার্স আপ দলগুলোর অধিনায়কদের হাতে ট্রফি তুলে দেন।
এসময় বিশেষ অথিতি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান এড. দিপু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সেলিনা আক্তার, শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, বাহাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সজল চন্দ্র দাস, আটগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, উপজেলা মৎস কর্মকর্তা মোঃ মাসুদ জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সর্দার শেখ ফজলুল করিম ও মুক্তিযোদ্ধা জগদীশ সরকার উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন ইউনিয়নের মেম্বার ও মহিলা মেম্বার, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী এলাকার বিভিন্ন শ্রেণি পেশার হাজারো উৎসুক জনতা উপস্থিত ছিলেন।
বালক ও বালিকা অনুর্ধ ১৭ এর ফাইনাল খেলা দুটি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কালিপদ রায় পরিচালনা করেন। তাঁর সাথে সহযোগী হিসেবে প্রভাংশু তালুকদার ও মোঃ সৈকত হোসেন দায়িত্ব পালন করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply