1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

সান্তাহার ইউনিয়ন পরিষদের বারান্দা থেকে ১০ বস্তা চাল উদ্ধার

Reporter Name
  • মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৫৩ বার পড়া হয়েছে

মিরু হাসান বাপ্পী- বগুড়া জেলা প্রতিনিধিঃ

 

২৬ মে ২০২২ খ্রিঃ আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদ চত্বর থেকে হতদরিদ্রদের মাঝে বিতরন করা ১০ বস্তা ভিজিডি প্রকল্পের চাল উদ্ধার করেছে স্থাণীয় জনগন।

এ সময় জনতার হাত থেকে চাল ব্যবসায়ি ভুট্রো হোসেন (৪৫) কৌশলে পালিয়ে যায়। সোমবার দুপুর আড়াই টায় সময় সান্তাহার ইউনিয়ন পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে।

স্থানীয় জনগন ও ইউপি সূত্রে জানা যায়, সোমবার সান্তাহার ইউনিয়ন ৩১৫ জন উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরন করা হয়। পরে কিছু অসাধু ব্যবসায়ি ইউনিয়ন পরিষদের বারান্দায় বসে উপকারভোগীদের নিকট থেকে চাল কেনা শুরু করে।

 

এ সময় স্থানীয় লোকজন ১০ বস্তা (৩০০ কেজি) চালসহ উপজেলার দমদমা গ্রামের মৃত আলীর ছেলে চাল ব্যবসায়ি ভুট্রো হোসেনকে ধরে ফেলে। পরে কৌশলে ভুট্রো হোসেন জনগনের হাত থেকে পালিয়ে যায়। পুরো বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়কে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপজেলার সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক কে পাঠান।

 

এ সময় তিনি উদ্ধার হওয়া চাল জব্দ করে সেগুলো থানা হেফাজতে নেওয়াসহ আদমদীঘি থানার ওসিকে মামলা করার নির্দেশ প্রদান করেন। নাম প্রকাশ না করার সর্তে কয়েকজন ইউপি সদস্য বলেন, ইউনিয়নে পরিষদের বারান্দায় চাল কেনাবেচার ঘটনা ঘটায় এর সাথে পরিষদের কেউ জড়িত থাকার বিষয়টি অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে। তাঁরা বিষয়টি তদন্তের দাবি জানান।

 

এ বিষয়ে সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি সাংবাদিকদের বলেন, এ ঘটনায় দ্রুত মামলা করা হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD