1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

তাহিরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের বাচাই পর্ব অনুষ্ঠিত

Reporter Name
  • সোমবার, ২৩ মে, ২০২২
  • ৫০ বার পড়া হয়েছে

শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ-

তাহিরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক, বালিকা (অনুর্ধ্ব-১৭) ২০২২ এর জেলা পর্যায়ে প্রতিযোগিতার জন্য বাচাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩মে) বিকাল ৪টায় তাহিরপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর বাচাই পর্বে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্কার সাধারন সম্পাদক হাফিজ উদ্দিন, অতিরিক্ত সাধারন সম্পাদক অনুপম রায়, যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, রশিদুল আলম, বাদল দেবনাথ, সাংবাদিক শওকত হাসান প্রমুখ।

এর আগে দুপুর ২টায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের উপস্থিতিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনুর্ধ্ব-১৭) এর বাচাই পর্ব অনুষ্ঠিত হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD