1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

আওয়ামী লীগের প্রকৃত ত্যাগী নেতা কর্মীরা কখনও বিশ্বাসঘাতকতা করেনা” এমপি মজিদ খান

Reporter Name
  • শনিবার, ২১ মে, ২০২২
  • ৭৫ বার পড়া হয়েছে

মোঃ আশিকুর রহমান আজমিরীগঞ্জ প্রতিনিধি: আজমিরীগঞ্জ উপজেলার ১নং আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল- ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
২০ মে বিকেল বিকাল ৩টায় বিরাট বাঁশহাটি প্রাইমারী স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মশক আলী মেম্বারের সঞ্চালণায় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান এম.পি মহোদয়। কাউন্সিল উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান মিছবাহ উদ্দিন ভূঁইয়া !!

প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান মহোদয় বলেন, “১নং আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে যে নতুন নেতৃত্ব আজ বেড়িয়ে আসবে তার মাধ্যমে দলকে অনেক শক্তিশালী করতে হবে। ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে। দূর্দিনের আওয়ামী লীগের ত্যাগী নেতা-কর্মীরা না থাকলে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারতো না। আওয়ামী লীগের শক্তি হচ্ছে মাঠে থাকা ত্যাগী কর্মীরা। আওয়ামী লীগের প্রকৃত কর্মীরা কখনো বিশ্বাসঘাতকতা করেনি। যখনই ক্রান্তিকাল এসেছে কর্মীরা দলের পাশে এসে দাঁড়িয়েছে”। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সুফল জনগনের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করা আর দেশমাতৃকার উন্নয়নে কাজ করাই আওয়ামী লীগ সরকারের কাজ। আর সেই ব্রত নিয়ে সামনে থেকে দলকে এগিয়ে নিতে হবে এবং নীতি আর্দশ ঠিক রেখে সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে মানব সেবা ও দলের জন্য নিরলসভাবে কাজ করতে হবে”।

কাউন্সিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, আইন বিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, জেলা আওয়ামী লীগের সদস্য নাজমুল হাসান, সদস্য ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান সুসেনজিৎ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান: মোবারুল হোসেন প্রমূখ।

জাঁকজমকপূর্ণভাবে ১নং ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে আব্দুল আওয়াল সভাপতি ও মিজানুর রহমান মিজান কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD