1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

জগন্নাথপুর বিদ্যুতের আলোয় আলোকিত জনমনে স্বস্তি

Reporter Name
  • শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৬৭ বার পড়া হয়েছে

মোঃ বাবুল কবীর, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: টানা ৩ দিন অন্ধকারে থাকার পর অবশেষে বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে জগন্নাথপুর। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
জানাগেছে, সিলেটের বড়ইকান্দি বিদ্যুৎ স্টেশন থেকে জগন্নাথপুরে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। গত ১৭ মে ওই বিদ্যুৎ স্টেশনে ঢলের পানি উঠে যাওয়ায় জগন্নাথপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে অন্ধকারের ভোগান্তিতে পড়ে যান জগন্নাথপুরবাসী। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রাণপন প্রচেষ্টায় অবশেষে টানা ৩ দিন পর ১৯ মে বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে জগন্নাথপুরে বিদ্যুৎ এলেও বেশিক্ষন থাকেনি। পরে আবার রাত ৯ টার দিকে বিদ্যুতের আলোয় আলোকিত হয় জগন্নাথপুর। এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা আবাসিক উপ-বিভাগীয় প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ জানান, বড়ইকান্দি বিদ্যুৎ স্টেশনের চারদিকে মাটির বাঁধ নির্মাণ করে মেশিন দিয়ে পানি সেচের মাধ্যমে জগন্নাথপুরে বিদ্যুৎ সরবারহ হচ্ছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD