1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

তাহিরপুরে বজ্রপাতে নিহত শিশুদের পরিবারকে প্রশাসনের সহযোগীতা

Reporter Name
  • বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৬৭ বার পড়া হয়েছে

শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ- তাহিরপুরে বজ্রপাতে নিহত তিন শিশুর পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগীতা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।

বৃহস্পতিবার বিকালে সরেজমিনে পরিদর্শন করে নিহতদের অভিভাবকদের হাতে তিন শিশুর দাপন কাপনের জন্য প্রত্যেক পরিবারকে ২০ হাজার করে মোট ৬০ হাজার টাকা তুলে দেন তিনি।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবীর বলেন, তাহিরপুর একটি উচ্চ মাত্রার বজ্রপাতপ্রবন এলাকা। বৃষ্টিপাত কিংবা দূর্যোগপূর্ণ আবহাওয়া চলাকালে একান্ত প্রয়োজন ছাড়া সকলকে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য অনুরোধ করেন তিনি

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুক মিয়া, ইউপি সদস্য দুলাল মিয়া প্রমুখ।

উল্লেখ্য যে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দরপাহাড়ী গ্রামের সামনের খেতে বাদাম তুলতে গিয়ে আকষ্মিক বজ্রপাতে একই গ্রামের তিন শিশু নিহত হয়। নিহত শিশুরা হল- সুন্দরপাহাড়ী গ্রামের আব্দুল আলীমের শিশু কন্যা তাওহিদা বেগম (১১), একই গ্রামের ফজর রহমানের মেয়ে রিপা বেগম (১২) এবং আব্দুল আজিজের ছেলে আমিরুল ইসলাম (১১)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৮ জন। এর মধ্যে গুরুতর আহত হবি রহমান ও রিয়া মনি নামে দুইজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় বাদাঘাট বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD