আলমগীর হোসেন কুমিল্লা (জেলা) প্রতিনিধি : মুরাদনগর উপজেলা বাঙ্গরা বাজার থানাধীন বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ে কো অপ্ট সদস্য নির্বাচিত হন- আমিনুল ইসলাম সবুজ।
শনিবার বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের প্রথম সভায় এ সিধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সভাপতি ড. মো মাহবুবুর রাজ্জাক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুর রাজ্জাক সাহেব। এতে সর্বসম্মতিক্রমে আমিনুল ইসলাম সবুজ কে ‘কো-অপ্ট সদস্য’ পদে নির্বাচিত করা হয়েছে।
আমিনুল ইসলাম সবুজ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে মাননীয় সংসদ সদস্য এমপি জনাব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে সভার কার্যক্রম আরম্ভ করেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, দাতা সদস্য জনাব মো মনির হোসেন, প্রধান শিক্ষকসহ সকল অভিভাবক সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply