1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

মুরাদনগরে ভয়াবহ দুর্ঘটনা, আহত ৬

Reporter Name
  • শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৫৫ বার পড়া হয়েছে

আলমগীর হোসেন কুমিল্লা (জেলা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগর উপজেলাধীন বাঙরা বাজার থানার কাশিমপুর বড় মসজিদ সংলগ্ন কড়ইবাড়ি বেইলী ব্রিজ ভেঙ্গে বালি বোঝাই একটি ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সা খালে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাক ও সিএনজির চালকসহ ৬ জন আহত ও একজন পথিক ব্রিজ টি পারাপারের সময় গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। ব্রিজটি ভেঙ্গে যাওয়ার বি-বাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাথে সরাসরি ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা-কোম্পানীগঞ্জর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে করে চরম বিপাকে পড়েছে এই সড়কে যাতায়াত করা মুরাদনগর, বাঙ্গরা ও নবীনগর থানার লক্ষাধীক যাত্রী।

শুক্রবার বিকালে সাড়ে ৬টার দিকে উপজেলার আকুবপুর ইউনিয়নের কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের কড়–ইবাড়ি নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বেইলী ব্রিজটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ন ছিল। শুক্রবার বিকালে একটি বালি বোঝাই ট্রাক পার হওয়ার সময় অপর দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিক্সাসহ বেইলী ব্রিজটি ভেঙ্গে নদীতে পড়ে যায়। এ সময় ট্রাক ও সিএনজিতে থাকা ৬ জন আহত হয়।

আকুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিমুল বিল্লাল জানান, ট্রাক ও সিএনজিতে থাকা ৬জন ছিল। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কুমিল্লা সড়ক ও জনপথের উপ সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে আছি। ব্রিজটির মেরামত কাজ চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শণ করেছি। সড়কে যান চলাচল আপাতত বন্ধ থাকবে। শনিবার থেকে পুরাতন ব্রিজটি অপসারণ করে নতুন ভাবে নির্মাণ করা হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD