বানিয়াচং(হবিগঞ্জ) প্রতিনিধি ।। বানিয়াচং সাবরেজিস্টার অফিসে নবনির্মিত মসজিদে জুম্মার নামাজ দিয়ে শুরু করা হয়েছে।
৩০ অক্টোবর শুক্রবার বানিয়াচং বড় বাজার নবনির্মিত সাবরেজিস্টার মসজিদে পবিত্র জুমা’র নামাজ শুরু করা হয়েছে। দীর্ঘদিন কাজ করার পর এবং এলাকার মুসল্লিদের আশার ফল সাবরেজিস্টার মসজিদের কাজ সম্পন্ন করার পর আজ পবিত্র জুম্মার নামাজের মাধ্যমে শুরু করা হয়েছে।
জুম্মার নামাজের পর মুসল্লীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি সাবরেজিস্টার মোস্তফা মোঃ ইসমত পাশা। এসময় উপস্থিত ছিলেন বাজার ও অত্র এলাকার আলিম উলামা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও মুসল্লীগণ। জুম্মা নামাজের পর দেশ ও জাতীর কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply