নিজস্ব প্রতিনিধি: যুব জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার কার্য-নির্বাহী কমিটির বৈঠক ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৯মে সোমবার সকাল ১১টায় হবিগঞ্জ নুরুল হেরা মসজিদ কমপ্লেক্সস্থ জেলা জমিয়ত কার্যালয়ে জেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা মামনুনুল হক সাহেবজাদায়ে হবিগঞ্জী রহ. এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশীর আহমদের পরিচলনায় বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুব জমিয়তের সহ-সভাপতি হাফিজ শহিদুল ইসলাম, মাওলানা মোয়াজ আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক, মাওলানা শেখ জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক, মাওলানা শাহ হুমায়ুন কবীর, সাহিত্য সম্পাদক, মাওলানা মিজানুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা মাসহুদুর রহমান শরফী, সমাজ-সেবা সম্পাদক, মাওলানা সাজ্জাদ হুসাইন, নির্বাহী সদস্য মাওলানা আব্দুল হাই, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা আবুল হাসান, হাফিজ এনামুল হক।
বৈঠকে বর্তমান জেলা কমিটির মেয়াদ শেষ হওয়ায় আগামী ১৪ জুলাই বৃহস্পতিবার জেলা কাউন্সিলের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। এবং কাউন্সিল পরবর্তীতে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজনের সিদ্ধান্ত হয়।
বৈঠকে মাওলানা আবুল হাসানকে আহ্বায়ক ও মাওলানা শাহ হুমায়ুন কবীরকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট যুব জমিয়ত হবিগঞ্জ পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply