সাজ্জাদ বিন লাল, বানিয়াচং: আওয়ামীলীগ এর সভাপতি হবিগঞ্জ-৩ আসনের মাননীয় সাংসদ এর রোগ মুক্তি কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর শুক্রবার জুম্মা নামাজের পর বানিয়াচংয়ে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ এর সভাপতি, হবিগঞ্জ-৩ আসনের মাননীয় সাংসদ কর্মবীর এডঃ আবু জহির এমপি মহোদয় এর রোগ মুক্তি কামনায় সৈদ্যেরটুলা বাইতুল জামে মসজিদে জুম্মা নামাজের পড় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এমপির ব্যক্তিগত সহকারি সুদীপ দাস তার ফেসবুক আইডিতে এমপি আবু জাহিরের করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করার পর প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য ২৮ অক্টোবর বুধবার সকাল ১০ টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত আবু জাহির তার নির্বাচনী এলাকার সবাইকে সচেতন করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। দিনরাত ঘুরেছেন মানুষের দ্বার প্রান্তে, যেখানেই সমস্যা সেখানে তিনি সমাধানের চেস্টা করেছেন। অসহায় মানুষের মুখে খাবার তুলে দেয়ার জন্য দিন রাত পরিশ্রম করেছেন। তার করোনা খবরে হবিগঞ্জ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দিরে দোয়া ও প্রার্থনা আয়োজন করে।
বানিয়াচং সৈদ্যেরটুলা বাইতুল জামে মসজিদে জুম্মা নামাজের পড় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন এডভোকেট আসাদুজ্জামান খান তুহিন সহ এলাকার মুসল্লিবৃন্দ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply