ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট সরকারি নঈমউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মে) অনুষ্ঠিত পুনর্মিলনীতে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তফিজুর রহমান।
সকাল ১০ টা নাগাদ শুরু হয়ে দিনব্যাপী অনুষ্ঠিত মালায় ছিল পরিচয়পর্ব, আলোচনা, স্মৃতিচারণ, ফটোসেশন দুপুরের ভোজ র্যাফেল ড্র, আনন্দ আড্ডা এবং সবশেষে ছিল বিষাদে মাখা বিদায়।পরিচয় পর্বে সাবেক শিক্ষার্থীরা তাদের বর্তমান অবস্থা তুলে ধরেন। শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের বক্তব্যে ১৯৯৬ সাল হতে ২০০১ সাল পর্যন্ত বিদ্যালয়ে ঘটে যাওয়া অম্লমধুর স্মৃতিচারণ করেন।
স্মৃতিচারণা ও আলোচনায় অংশ নেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী হায়দার, সহকারী প্রধান শিক্ষক আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সিনিয়র সহকারী শিক্ষক সোলায়মান আলী,অতিথি বক্তা জয়িতা ফওজিয়া বিথি ও সাবেক শিক্ষার্থীবৃন্দ। দীর্ঘ ২১ বছর পর অনুষ্ঠিত পুনর্মিলনীতে এস এস সি ২০০১ ব্যাচের ৪০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply