1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

বগুড়ায় প্রকাশ্যে অস্ত্রহাতে মহড়া দেওয়া, সেই যুবক গ্রেফতার

Reporter Name
  • শুক্রবার, ৬ মে, ২০২২
  • ৬৮ বার পড়া হয়েছে

মিরু হাসান বাপ্পী বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ায় প্রকাশ্যে ধারালো অস্ত্রসহ মহড়া দেওয়া যুবক নাফিউল ইসলাম নিরব (৩২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৪ মে) রাত পৌণে ১০টার দিকে শহরের কারবালা গোরস্থানের পাশে জহুরুল নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নিরব সেউজগাড়ি পালপাড়া এলাকার ফরিদুল ইসলাম লিটনের ছেলে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, নিরবকে গ্রেফতার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন সেউজগাড়ি এলাকার তিনি ধারালো চাকু দেখিয়ে সাধারণ মানুষদের ভয়ভীতি দেখাতেন। বুধবার বিকেলেও তিনি ধারালো চাকু দিয়ে প্রকাশ্যে সাধারণ মানুষদের ভয়ভীতি দেখান। পরে তিনি সেই চাকুটি সেউজগাড়ি বাজার এলাকায় ফেলে দেন। তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ধারালো চাকুটি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী জানান, গ্রেফতার নিরবের বিরুদ্ধে প্রচলিত অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।

এর আগে বুধবার বিকেলে সেউজগাড়ী আমতলী এলাকায় নিরবসহ চারজন যুবক প্রকাশ্যে ধারালো চাকুসহ মহড়া দেয়। সেই সময় অস্ত্রধারী যুবকটি স্থানীয়দের উদ্দেশ্য বলতে থাকেন,’ছবি তোলেন আমার ছবি তোলেন’। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে বিষয়টি জেলা পুলিশের নজরে আসে ও তাকে গ্রেফতার করা হয়।।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD