শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ- তাহিরপুরে অরুনা খাতুনের মৃত্যুর ঘটনায় তার ছেলে বাদী হয়ে ৪৬ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছে।
সোমবার (২মে) বিকালে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের রসুলপুর গ্রামের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয় ফরিদ মিয়া(২৫)।মঙ্গলবার (৩মে) ঈদের দিন অপর পক্ষে গুরুতর আহত অরুনা খাতুন (৪৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
বৃহস্পতিবার (৫মে) সকালে তাহিরপুর অরুনা খাতুনে ছেলে আনোয়ার মিয়া বাদী হয়ে ৪৬জনকে আসমী করে তাহিরপুর থানা মামলা দায়ের করেছে। তবে এখন পর্যন্ত এ মামলাশ কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছেন থানার এসআই গোলাম হক্কানী।
এর আগে মঙ্গলবার সকালে নিহত ফরিদ মিয়ার ভাই আবুল কালাম বাদী হয়ে রসুলপুর গ্রামের ৩৯ জনকে আসামি করে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সংঘর্ষে জড়িত পাঁচ আসামিকে সোমবার রাতেই গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে তাহিরপুর থানা পুলিশ।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার বলেন, দুপক্ষের সংঘর্ষের ঘটনায় দুপক্ষই থানায় দুটি হত্যা মামলা দায়ের করেছে। ইতিমধ্যে পাঁচজন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply