মোঃ আনোয়ার হোসেন ধুনট(বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ১৯৯৭ ব্যাচের রজত জয়ন্তী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মে) এস.এস.সি ১৯৯৭ ব্যাচের আয়োজনে ও সহকারী শিক্ষক মোঃ আসাদুল ইসলাম আশার সন্ঞালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান বি,এস,সি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব জেল হোসেন শেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক স্বাস্থ্য মন্ত্রণালয় আলহাজ্ব ডাঃ আরিফুর রহমান, আরো উপস্থিত ছিলেন ঢাকা নিউরো সাইন্স হাসপাতালের কর্মকতা আলহাজ্ব আনোয়ার হোসেন সরকার,সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব কামাল পাশা, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ ফজলুলহক,পল্লী উন্নয়ন কর্মকতা মোঃ আমিনুল ইসলাম,সহকারী শিক্ষক মোঃ বাবুল রেজা বাবু।
এছাড়াও এস,এস,সি ১৯৯৭ ব্যাচের সকল ছাত্র ছাত্রী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply