হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে ইয়াবা ট্যাবলেট সহ মোশাররফ মিয়া (২৩) কে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। সে বানিয়াচং উপজেলার কালিকাপাড়া গ্রামের মোতাব্বির মিয়ার পুত্র। ২৯ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) আবুল কালাম আজাদ সংগীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে
অত্র থানাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সাগর মেডিকেল সামন হইতে ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply