1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

শাল্লায় এবার ৫৮টি ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত

Reporter Name
  • মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৬২ বার পড়া হয়েছে

বকুল আহমেদ তালুকদার শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি- সুনামগঞ্জের শাল্লায় এবার ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার ৪টি ইউনিয়নে ছোট বড় ৫৮টি ঈদগাহে ঈদের জামাত শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। প্রতিটি ইউনিয়নের বিশেষ বিশেষ ঈদগাহ ময়দানে পুলিশি টহল জোরদার ছিল।
উল্লেখ্য বিভিন্ন প্রাকৃতিক কারণে প্রায় গেল ১১বছর ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে পারেননি মুসল্লিরা। এবছর সকাল পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় ঈদগাহে একসাথে নমাজ পড়তে পেরে আনন্দিত সাধারণ মুসল্লিগন।
মঙ্গলবার ৩মে সকাল ৮টায় উপজেলার সবকটি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ১নং আটগাঁও ইউনিয়নে ২০টি, ২নং হবিবপুর ইউনিয়নে ১০টি, ৩নং বাহাড়া (সদর) ইউনিয়নে ১৩টি ও ৪নং শাল্লা ইউনিয়নে ১৫টি সহ মোট ৫৮টি ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
শাল্লা উপজেলা সদরে উপজেলা পরিষদ ক্যাম্পাসে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রদান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এখানে প্রায় ৩শতাধিক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। অনুষ্টিত জামাতে উপজেলা পরিষদ জামে মসজিদের প্রেস ইমাম মাও. এনামুল হক ইমামতি করেন। নামাজ শেষে মোনাজাতে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীসহ দেশবাসীর সুস্বাস্থ্য ও দেশের সার্বিক উন্নতি কামনা করা হয়। মোনাজাত শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব স্বাগত বক্তব্যে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সকলের সাথে কোলাকুলি করেন।
প্রকাশ যে, গত দ”বছর ভয়াবহ কোভিড-১৯ পরিস্তিতির কারনে সমবেত ভাবে ঈদের নামাজ পড়তে না পারায় এবং এবছর ঈদগাহ ময়দানে সমবেত ভাবে নামাজ পড়তে পারায় ঈদ শুভেচ্ছা বিনিময়ে কোলাকুলি করতে পারায় সাধারণ মুসল্লিগণ আনন্দ-উচ্ছ্বস প্রকাশ করেছেন।
এবিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সাথে কথা হলে তিনি এপ্রতিবেদককে জানান, কেন্দ্রর নির্দেশনা অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠানের আগেই প্রতিটি ইউনিয়নে পুলিশি টহল জোরদার করা হয়েছে। কোনো কোনো স্থানে আগের দিনই পুলিশ মোতায়েন করা হয়েছে। আল্লাহর রহমতে কোনো অঘটন ঘটেনি। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ শান্তিপূর্ণ ভাবেই ঈদ উদযাপন করতে পেরেছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD