শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ- তাহিরপুরে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে।
উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের রসুলপুর গ্রামে দুপক্ষের সংঘর্ষে ফরিদ মিয়া (২৫) নামে একজন নিহত হয়।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচনে অংশ নেন নবী হোসেন। নবী হোসেনের পক্ষে নির্বাচনী কাজ করেন রশিদ মিয়া ও রজব আলী পক্ষদ্বয়। এবং আবুল বাদশার পক্ষ নিহত ফরিদ মিয়া সহ নবী হোসেনের বিপক্ষে কাজ করে। যার কারনে আবুল বাদশা ও নবী হোসেন এ দুপক্ষে প্রায়শই ঝগড়া-বিবাদ লেগেই থাকত।
তারই ধারাবাহিকতায় সোমবার বিকাল ৪টায় জাল দিয়ে মাছ ধরতে গেলে দুপক্ষের কথার কাটা কাটি হয়। এবং পরে সংঘর্ষে ফরিদ মিয়া নিহত হয়। নিহত ফরিদ মিয়া রসুলপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।
এছাড়াও ২০জন আহত হয়েছে বলে জানাগেছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক মিটুন সরকার বলেন, সংঘর্ষে আহত ফরিদ মিয়াকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথেই মারা যায়।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার বলেন, সংঘর্ষে আহত হওয়ার খবর শুনে দেখতে গিয়েছিলাম। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে জানতে পারি আহত ব্যক্তি মারা গেছেন। তিনি আরও বলেন এখন ৭টা পর্যন্ত কেউ এ বিষয়ে থানায় মামলা করেন নি। তিনি আরও বলেন- আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply