1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন- ইউএনও রায়হান কবীর

Reporter Name
  • রবিবার, ১ মে, ২০২২
  • ৬১ বার পড়া হয়েছে

শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ তাহিরপুরে গত এক মাসে পাহাড়ি ঢলে বাঁধ উপচে কয়েকটি হাওর তলিয়ে যায় এবং কালবৈশাখী ঝরে বেশ কিছু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। দু’দিন বাকি ঈদ কিন্তু এসব পরিবারে নেই ঈদের আনন্দ। হতাশা দেখা দিয়েছে এসকল ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষদের মনে।

এসকল ক্ষতিগ্রস্ত পরিবারের কষ্ট কিছুটা দূর করতে প্রযোজ্যতা অনুযায়ী শুকনো খাবার, চাল ও নগদ সহায়তার ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার সকাল থেকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে কালবৈশাখী ঝরে ক্ষতিগ্রস্ত পৈন্ডুপ, সাহেবনগর, রামজীবনপুর, কামদেবপুর, জালালপুর, রাজধরপুর সহ বিভিন্ন গ্রাম পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩০কেজি চাল ও এক প্যাকেট শুকনো খাবার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।

এসময় দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুরাদ সহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে রামজীবনপুর গ্রামের সেন্টু মিয়া বলেন, কালবৈশাখী ঝরে আমাদের থাকার আশ্রয় ঘর বাড়ি উড়িয়ে নিয়ে গেছে। ঠিক মতো পরিবার নিয়ে তিন বেলা খাবার খেতেই পারছিনা। ঘর ঠিক করবো কিভাবে। আজ ইউএনও স্যার আমাদের ৩০ কেজি চাল ও এক প্যাকেট শুকনো খাবার দিয়েছেন। এ খাবারগুলা দিয়ে কিছু দিন নিশ্চিন্তে পরিবার নিয়ে চলতে পারবো। এ দুর্যোগ মুহুর্তে অন্তত না খেয়ে থাকতে হবেনা। এজন্য ইউএনও স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুরাদ বলেন, আজ ইউএনও স্যাররে মাধ্যমে ৩০ কেজি চাল ও ১প্যাকেট শুকনো খাবার দেওয়া হয়েছে ৬০টি পরিবারকে। এছাড়াও আরো ৪০টি পরিবার কে শুধু ৩০কেজি চাল দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর জানান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে কালবৈশাখী ঝরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিকট কিছু সহায়তা হস্তান্তর করা হয়েছে। অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা বিতরণ চলমান রয়েছে। সরকার তার সাধ্যানুযায়ী জনগণের পাশে আছে, থাকবে। মহান সৃষ্টিকর্তা সকলকে হেফাযত করুন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD