শেফালী আক্তার রাখি বিশেষ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার এতিম ও দুস্থদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাজীব আহসান রাজু। দোয়া পরিচালনা করেন ঈমাম মোহাম্মদ আলী।
ইফতার অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা করেন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক গণেশ পাল, সাংবাদিক এইচ.এম মইনুল ইসলাম, মশিউর রহমান মাসুম, শাহজাহান আলী খান, মিজানুর রহমান, টিএম মনির হোসেন, মেহেদী হাসান নিয়াজ ও শহিন হোসেন সরদার।
Designed by: Sylhet Host BD
Leave a Reply