1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

তাহিরপুরে মুক্তিযোদ্ধা সংসদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৬১ বার পড়া হয়েছে

শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ- দেশ ও জনগণের অতন্ত্র প্রহরী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ তাহিরপুর উপজেলা কমান্ডের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সার্বিক সহযোগীতায় দোয়া ও ইফতার মাহফিল পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।

উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ওয়াহিদ খসরুর সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবলু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন খান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, তাহিরপুর সদর ইউপির সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, উপজেলা আওয়ামীলীগ কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু, মুক্তিযোদ্ধার সন্তান এমদাদনুর প্রমুখ।

এছাড়াও উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD