জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সর্বস্তরের জনগণকে ও দেশ-বিদেশ, বিশ্ববাসীর প্রতি পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জগন্নাথপুরের তরুণ সাংবাদিক বাবুল কবীর, জনপ্রিয় দৈনিক সিলেটের সময়, সেরা কন্ঠ, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি, তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ত্যাগের মহিমা আর আনন্দের বার্তা নিয়ে আবারো মুসলিম বিশ্বে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ত্যাগের মহিমায় সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল ফিতরের আবেদন চিরন্তন। ঈদুল ফিতর আমাদের ত্যাগ, শান্তি, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও মানবতার বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। একটি সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক জাতি গঠনে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সর্বক্ষেত্রে পবিত্র ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে হবে। পবিত্র ঈদুল ফিতর, ধনী-গরীব, উঁচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায়। হানাহানি, হিংসা, বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক স্বর্গীয় শান্তি ও সম্প্রীতির চেতনা দান করে ঈদের উৎসব। ঈদের দিনের মতো আনন্দমুখর হোক প্রতিটি দিন, ক্লান্তিকাল কাটিয়ে উঠে খুশি ফুটুক সবার মুখে। সকল মুসলমান যেন ঈদের আনন্দ সমান ভাবে ভাগাভাগি করে এ প্রত্যাশা করেন। তিনি সকলের সুখ- শান্তি দেশ ও জাতির সমৃদ্ধ কামনা করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply