মোবারক হোসাইন ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় সেবা মুলুক সংগঠন Care & Shine Foundation এর উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রমজানের প্রথম সপ্তাহ থেকে অদ্যাবধি শেষ সপ্তাহ পর্যন্ত প্রায় শতাধিক মধ্যবিত্ত পরিবারের মাঝে 50% ভর্তুকিতে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয়ে একজনকে সর্বোচ্ছ ১০০০ টাকার সহায়তা প্রদান করে আসছে সেবা মুলুক সংগঠন Care & Shine Foundation, এলাকার উপকারভোগী মধ্যবিত্ত পরিবারের লোকজন এই সংগঠন ও সংগঠনের পরিচালকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, সেলবরষ ইউনিয়নের কাকিয়াম খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুন নুর,সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেনোয়ার হোসেন খাঁন পাঠান, বাদশাগঞ্জ বাজারের ব্যাবসায়ী মতিউর রহমান প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply