1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশন এবং গরীব ফাউন্ডেশনের ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

Reporter Name
  • শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া)প্রতিনিধি :
ক্লিন এন্ড গ্রিন বাংলাদেশ বাংলাদেশ পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশন এর একটি সামাজিক আন্দোলন।
একটি পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গঠনের লক্ষ্যে সংগঠনটি সারা বছর ব্যাপী বৃক্ষ রোপন ও বিতরণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কার পরিচ্ছন্নতা কার্য সম্পাদন করে। পাশাপাশি অত্র সংগঠনের ভাতৃপ্রতিম সংগঠন সারাদেশে গরীব মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদান, হতদরীদ্র পরিবারের মধ্যে নলকুপ স্থাপন, অসুস্থ ও হতদরিদ্র মানুষের চিকিৎসা ব্যয় বহন করা, ঈদে বিশেষ করে করোনার সময় হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ মানবিক কাজ করে চলেছে।

সারাদেশে অত্র সংগঠন গুলোর মোট ১৩ টি শাখার রয়েছে। তাদের মধ্যে অন্যতম সিজিবি বগুড়া ইউনিট। সিজিবি বগুড়া ইউনিটের সার্বিক তত্ত্বাবধায়নে এবং গরিব ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় তৃতীয় বারের ন্যায় বগুড়া জেলার ধুনট উপজেলায় পাঁচটি গ্রামের একশত হতদরিদ্র পরিবারের প্রায় পাঁচ শত মানুষের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এই খাদ্য সামগ্রী বিতরণ করেন ক্লিন এন্ড গ্রিন বাংলাদেশের বগুড়া ইউনিটের প্রধান সমন্বয়কারী জয়িতা ফৌজিয়া হক বীথি, সমন্বয়ক হাসান মাহমুদ নয়ন, সাংবাদিক ফজলে রাব্বী শুভ, ইমরান হোসেন ইমন,রহমত আলী, মোঃ সৌরভ, মোঃ রাসেল, সুজন মিয়া প্রমুখ।

ধুনট উপজেলার বেলকুচি, আনারপুর, চান্দারপাড়া, নয়া চান্দিয়ার, ধুনটে সদরপাড়া গ্রামের অসুস্থ দুস্থ সকল মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ঈদ খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো পোলাউ চাউল, লাচ্ছা সেমাই, চিনি, আটা, ও কনডেন্স মিল্ক।

জানতে চাইলে ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশন এবং গরিব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা টেলিফোনে জানান যে, বিগত তিন বছরের ন্যায় এবারও আমরা আমাদের ১৩ টি ইউনিটের মধ্যে দুই হাজার দুস্থ ও গরিব পরিবারের মধ্যে এই ঈদ উপহার বিতরণ করা হচ্ছে। গরিব ফাউন্ডেশনের মাধ্যমে এরূপ মানবতাবাদী কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি এই প্রতিবেদকের মাধ্যমে সিজিবি বগুড়া ইউনিটের প্রতিটি সদস্যকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD