1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বগুড়ার সান্তাহারে ১০ কেজি গাঁজাসহ দুই বাসযাত্রী গ্রেপ্তার

Reporter Name
  • শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৬০ বার পড়া হয়েছে

মিরু হাসান বাপ্পী বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তারেক হোসেন (২৭) ও আরিফ হোসেন (২১) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত তারেক কুমিল্লার লাকসামের নওয়াপাড়া গ্রামের আবুল খায়েরের ছেলে ও আরিফ একই উপজেলার কাগঘড় হাজীপাড়ার আব্দুল মালেকের ছেলে।

শুক্রবার সকালে আদমদীঘি থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, ঈদ উপলক্ষ্যে মহাসড়ক দিয়ে মাদক পাচাররোধে বৃহস্পতিবার বিকেলে বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলার সান্তাহার পৌর শহরের বশিরপুর ঈদগাহ মাঠের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন পরিবহনে তল্লাশি চালায় র‌্যাব-১২ সদস্যরা। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী হানিফ পরিবহন (ঢাকা মেট্রো ব ১৪-৭৫০৩) নামের একটি যাত্রীবাহী বাসে অভিযান চলিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা ১টি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। পরে ওই দিন রাতে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের থানায় হস্তান্তর করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD