শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ- তাহিরপুরে শতকরা ৭০ ভাগ ভর্তুকিতে কৃষকের মাঝে ১টি রিপার মেশিন বিতরণ করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
বৃহস্পতিবার দুপুর ১২টায় তাহিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ মৌসুমে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উপজেলার একজন কৃষকের হাতে ১টি রিপার মেশিন তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ-দৌলা, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, তাহিরপুর সদর ইউপি সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, শ্রীপুর উত্তর ইউপি চেয়ারম্যান আলী হায়দার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল হাসান সহ উপকারভোগী কৃষক ও কোম্পানীর প্রতিনিধিবৃন্দ।
রিপার মেশিন গ্রহীতা উপকারভোগী কৃষক হলেন- তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান। তার পক্ষে মেশিন গ্রহন করেন বুরুজ মিয়া।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসান উদ-দৌলা বলেন, রিপার মেশিনের মাধ্যমে কৃষক সহজেই ধান কাটতে পারবে। ফলে কৃষকের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply